শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, থাকছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক
বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজের নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। নতুন মডেলগুলো হলো রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি।
নতুন ফোনগুলোর সঙ্গে প্রথমবারের মতো দুই বছরের বিক্রয়োত্তর সেবা ও এক বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া অতিরিক্ত খরচ ছাড়াই ১২ মাসের কিস্তিতে ফোন কেনার সুযোগ রয়েছে। ক্রেতারা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং বিভিন্ন উপহারও পাবেন।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি
সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি
রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৮ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। ৬৭ ওয়াট হাইপারচার্জ প্রযুক্তির কারণে ফোনটি দ্রুত চার্জ করা যাবে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ ৪জি
তিন মডেলের মধ্যে তুলনামূলক কম দামের রেডমি নোট ১৭ ৪জিতে রয়েছে ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা।
ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
শাওমির প্রত্যাশা
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেছেন, আগের প্রজন্মগুলোর মতো রেডমি নোট ১৭ সিরিজও দেশের ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে এবং বাংলাদেশে সিরিজটির জনপ্রিয়তা আরও বাড়াবে।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে