আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায়ে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ ও রাজপথ দখলে রাখার কর্মসূচি ঘোষণা এনসিপির
চলমান সহিংস পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের ভার্চুয়াল উপস্থিতিতে রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন জানান, দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের কর্মসূচিতেও এনসিপি অংশ নেবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখবে।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নয় বরং বাংলাদেশে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে ঘোষণার দাবি জানান এবং ভারত সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখলেও সেই ঐক্যের ভিত্তি, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারের এজেন্ডাগুলো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি মনোনীত ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী
১ দিন আগে
ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য; নদী, সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তাঁর লড়াইয়ের উত্তরাধিকার: এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
২ দিন আগে
যুক্তরাজ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার কঠোর নিন্দা ও দায়ীদের বিচারের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
৩ দিন আগে