গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অস্ত্র লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশপ্রেমিক নাগরিকদের রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গোপালগঞ্জে থাকা বহু দেশপ্রেমিক ও নিরীহ নাগরিককে রক্ষা করা সবার দায়িত্ব এবং ওই জেলার ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি জেলা যুক্ত থাকায় কার্যত দেশের একটি বৃহৎ অংশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে গোপালগঞ্জে আরও বড় ধরনের নাশকতা, অগ্নিসংযোগ ও লুটতরাজের পূর্বঘোষিত পরিকল্পনা রয়েছে বলে তথ্য থাকার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সেখানে ডিসি, এসপি ও তিনজন ওসিকে বদলি করা হলেও নির্দোষ মানুষের জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষায় দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন; একটি নির্বাচিত সরকার ও চলমান পার্লামেন্ট বিদ্যমান থাকা অবস্থায় এভাবে প্রকাশ্যে ধ্বংসযজ্ঞ চলতে পারে না।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১ দিন আগে
‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
১ দিন আগে
জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
১ দিন আগে
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
২
৩
৪
৫
৬
৭
৯
৯