টুঙ্গিপাড়া থানায় আগুনের পর "জয় বাংলা" স্লোগান দিয়ে বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর প্রথমে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের পর থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে এই তাণ্ডব চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং লাঠিসোঁটা হাতে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ির ভেতরে ভাঙচুর চালাচ্ছেন, যেখানে একজনকে ‘জিলানীর বাড়ি শেষ’ বলে চিৎকার করতেও শোনা যায়। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ঘটনার সত্যতা শুনেছেন বলে জানালেও সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনুরূপ সংবাদ
১১ ঘন্টা আগে
মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ
১১ ঘন্টা আগে
গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
১১ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ ও গোপন তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার মো. জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত
১১ ঘন্টা আগে
চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর, স্থানীয়দের সহায়তায় দুই নেতা আটক
২
৩
৪
৫
৬
৭
৯
৯