সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে: জাহেদ উর রহমান
প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন কি না, সরকার তা নিজস্ব ব্যবস্থাপনায় তদারকি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অতীতে অনেকেই তাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন, যা কোনো সমস্যা নয়; তবে কর্মরত অবস্থায় নিষিদ্ধ দলের সঙ্গে যুক্ত থাকা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এবং সরকার এটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে। সরকারের নিজস্ব 'মেকানিজম' ও পর্যাপ্ত হাতিয়ার রয়েছে উল্লেখ করে তিনি জানান, গোপনীয়তার স্বার্থে তদারকির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়; সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
গোপালগঞ্জের পাঁচ থানায় বেশ কিছু গ্রেপ্তার হলেও সংখ্যা জানাননি ডিআইজি, ১০ প্লাটুন বিজিবিসহ ২ হাজার পুলিশ মোতায়েন
৯ ঘন্টা আগে
দুই বছর পর মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে সভা ও বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
৯ ঘন্টা আগে
গোপালগঞ্জের সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়, জেলাটির বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
৯ ঘন্টা আগে
সহিংসতার পর গোপালগঞ্জে সাঁজোয়া যান, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা নিয়ে ১০ প্লাটুন বিজিবির টহল; ডিসি-এসপির পর ৩ ওসি বদলি
২
৩
৫
৯
৩
৫
৬
৯