প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দেওয়া নিয়ে সংসদে এনসিপি এমপি আখতার হোসেনের প্রশ্ন
প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া নিয়ে জাতীয় সংসদে তীব্র প্রশ্ন ও আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এই প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ রক্ষা করা হবে কি না, তা জানতে চান।
আখতার হোসেন অভিযোগ করেন, পূর্বে বাতিল হওয়া এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি তথ্য তুলে ধরে বলেন, বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় নতুন এই প্রকল্পে দৈনিক ক্যাপাসিটি চার্জ অনেক বেশি (৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার) ধরা হয়েছে, যা সামগ্রিকভাবে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয়বহুল। তদুপরি, চুক্তির ১৫ বছর মেয়াদ শেষে টার্মিনালটির মালিকানা বাংলাদেশের কাছে হস্তান্তর হবে না বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয়; তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ দেওয়া হলে বিস্তারিত ও সঠিক জবাব দেওয়া হবে।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৯ ঘন্টা আগে
‘বেসরকারি ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে এনসিপি এমপি হাসনাত আবদুল্লাহর প্রশ্ন, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে বললেন অর্থমন্ত্রী
৯ ঘন্টা আগে
সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা, বৈদেশিক সহায়তা ছাড় কমেছে ৬০ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী
৯ ঘন্টা আগে
‘আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪,৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি
২
৩
৫
৯
৩
৫
৬
৯