দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাম্প্রতিক বক্তব্যকে জাতির জন্য হতাশাব্যঞ্জক বলে অভিহিত করেন।
জামায়াত আমির অনতিবিলম্বে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের স্থান হবে না এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে তাঁদের দল অনড় থাকবে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে তা সংসদে নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, সংসদে এর সদুত্তর না মিললে তাঁরা জনগণের আদালতে গিয়ে কথা বলবেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
৯ ঘন্টা আগে
জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
৯ ঘন্টা আগে
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯ ঘন্টা আগে
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২
৩
৫
৯
৩
৫
৬
৯