আজানের সময় উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি নেতাকে মারধর করলেন সাবেক ছাত্রদল নেতারা
আজানের সময় উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) রাতে পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই ছাত্রনেতাকে পরবর্তীতে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এশার আজানের সময় স্থানীয় একটি অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির ওই নেতা আয়োজকদের আজান চলাকালীন গান বন্ধ রাখার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত সাবেক ছাত্রদল নেতাদের একটি দল তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে আহত করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে দৌলতপুর থানায় মামলা
২১ ঘন্টা আগে
ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে: হত্যার হুমকি পাওয়ার পর এমপি ডা. মাহমুদা মিতু
১ দিন আগে
এমপি নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় প্রতিনিধিদলের দাবি: শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির বক্তব্য “মিথ্যা”
১ দিন আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৭
৯