গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের একাধিক কার্যালয় এবং দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের একাধিক দলীয় কার্যালয়, ব্যক্তিগত অফিস এবং বেশ কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার খালেক বাজার, কুশলী ইউনিয়ন ও নিলফা বাজার এলাকায় এই তাণ্ডব চালানো হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রথমে খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার পর কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের একটি ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় হামলাকারীরা গোপালগঞ্জ-পাটগাতি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের এসপি মোহাম্মদ জাহাংগীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
১ দিন আগে
নিজেকে “নন-পলাতক আওয়ামী লীগ”-এর সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
১ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ভারতের
২ দিন আগে
রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগে অভিযান; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৭
৯