কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের এসপি মোহাম্মদ জাহাংগীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগরের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয় এবং এর পরপরই সিএমপি অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী বার্তা আদান-প্রদানের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠান। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলাটি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের একাধিক কার্যালয় এবং দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
১ দিন আগে
নিজেকে “নন-পলাতক আওয়ামী লীগ”-এর সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
১ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ভারতের
২ দিন আগে
রাজধানীর উত্তরা, লালবাগ ও সবুজবাগে অভিযান; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৭
৯