সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
সাত দিনের এক সরকারি ও রাজনৈতিক সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছালে বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যের এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। জুলাই গণ-অভ্যুত্থানের পর এটি তাঁর প্রথম যুক্তরাজ্য সফর।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর মেফেয়ার ভেন্যুতে ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে তাঁকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেবেন এবং জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপট তুলে ধরবেন। সফর শেষে আগামী ২১ নভেম্বর তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় প্রতিনিধিদলের দাবি: শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির বক্তব্য “মিথ্যা”
১৮ ঘন্টা আগে
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে “বেয়াদবি” করছেন: প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন
১৮ ঘন্টা আগে
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: এমপি ডা. মাহমুদা মিতু
১ দিন আগে
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল; স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা
২
৩
৪
৭
৮
৫
৯