‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন প্রতিমন্ত্রী: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া ‘উপহার’ ঘুষের আওতাভুক্ত নয় বলে প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তাকে ‘ঘুষ ও দুর্নীতিকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, কাজের মান যাচাই করা, কাজ বুঝে নেওয়া এবং বিধি অনুযায়ী দ্রুত বিল পরিশোধ করা একজন সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব এবং এর বিনিময়ে তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পেয়ে থাকেন। সরকারি চাকরির শুরুতেই নবীন কর্মকর্তাদের ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে এ ধরনের বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের অবস্থান সরকারের দুর্নীতিবিরোধী নীতি ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে এ ধরনের অনৈতিক লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং এর ফলে রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। তাই অবিলম্বে প্রতিমন্ত্রীর এই বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, তাঁর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা তলব এবং বক্তব্যে উল্লিখিত সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে টিআইবি।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা
২ দিন আগে
কুমিল্লায় স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০; নেতা বহিষ্কার
২ দিন আগে
জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
২ দিন আগে
স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগ নেই, শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে: রুহুল কবির রিজভী
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৭
৯