জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, যশোরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরের বাদশা ফয়সল ইনস্টিটিউটের মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনা প্রমাণ করে যে একটি মহল রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগকে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মানুষের আবেগের ওপর আঘাত হিসেবে অভিহিত করে নেতারা ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
৯ ঘন্টা আগে
‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
৯ ঘন্টা আগে
জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
৯ ঘন্টা আগে
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
২
৩
৫
৯
৩
৫
৬
৯