দুই বছর পর মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে সভা ও বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ দুই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মিছিল নিয়ে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ ও সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন কার্যালয়ে এই সভা করেন এবং পরবর্তীতে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাতেও দলটির নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেছিলেন এবং দিনভর গোপালগঞ্জ শহরে দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর চালান। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং জেলার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে: জাহেদ উর রহমান
৯ ঘন্টা আগে
গোপালগঞ্জের পাঁচ থানায় বেশ কিছু গ্রেপ্তার হলেও সংখ্যা জানাননি ডিআইজি, ১০ প্লাটুন বিজিবিসহ ২ হাজার পুলিশ মোতায়েন
৯ ঘন্টা আগে
গোপালগঞ্জের সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়, জেলাটির বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
৯ ঘন্টা আগে
সহিংসতার পর গোপালগঞ্জে সাঁজোয়া যান, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা নিয়ে ১০ প্লাটুন বিজিবির টহল; ডিসি-এসপির পর ৩ ওসি বদলি
২
৩
৫
৯
৩
৫
৬
৯