রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আতাউল হককে (দোলন) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে ঘোষিত কর্মসূচি ও দেশজুড়ে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান জোরদার করা হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তুরাগ এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিসহ এক দিনের মধ্যে দলটির সঙ্গে সংশ্লিষ্ট আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
আওয়ামী লীগের নাশকতা ও রক্তপাত ঘটানোর উসকানিতে পা দিচ্ছে না সরকার; প্রাণঘাতী বলপ্রয়োগ এড়িয়ে রাজনৈতিক ঐক্য ও মাঠের সক্রিয়তার কৌশলে এগোচ্ছে প্রশাসন
১৫ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব তাদের ভাষাতেই দেওয়া হবে এবং যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
১৫ ঘন্টা আগে
ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে: ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়ার হুঁশিয়ারি
১৫ ঘন্টা আগে