গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মহড়া; বিএনপি দলীয় এমপি কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির একাধিক কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে নাশকতা
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, কোর্ট এলাকা, পুলিশ লাইনসহ বিভিন্ন সড়কে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন থানাপাড়ার ‘আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও হাসপাতালের সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে চিকিৎসাধীন রোগী ও নবজাতক শিশুদের নিয়ে আতঙ্কিত স্বজনেরা দ্রুত হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন।
এ ছাড়া দিনভর জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বিএনপির অন্তত পাঁচটি ও একাধিক ইউনিয়ন কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে অবরোধ তৈরি করার পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
চাঁদপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর ও সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দীপু মনি, শামীম ওসমান, শ ম রেজাউল করিম ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়ি এবং দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
১২ ঘন্টা আগে
গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস কঠোরভাবে দমন এবং বিদেশে পলাতক নেতাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান এনসিপির
১২ ঘন্টা আগে
কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা; লাঠিসোঁটার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা আহত
১২ ঘন্টা আগে