ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য; নদী, সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তাঁর লড়াইয়ের উত্তরাধিকার: এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য।
ব্রিটিশ আমলের ‘লাইন প্রথা’ ও জমিদারি প্রথা উচ্ছেদ আন্দোলন থেকে শুরু করে ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলন এবং স্বাধীন বাংলাদেশে পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে ৯৬ বছর বয়সে ফারাক্কা অভিমুখে লংমার্চের ইতিহাস তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পিন্ডি কিংবা দিল্লির কোনো আধিপত্যই তিনি মেনে নেননি। স্বাধীনতার অর্ধশতাব্দী পরও মাওলানা ভাসানীর সংগ্রাম সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি জানান, নদী, সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে বর্তমান প্রজন্ম তাঁর লড়াইয়েরই উত্তরাধিকার বহন করছে।
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায়ে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ ও রাজপথ দখলে রাখার কর্মসূচি ঘোষণা এনসিপির
১৫ ঘন্টা আগে
রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি মনোনীত ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী
২ দিন আগে
যুক্তরাজ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার কঠোর নিন্দা ও দায়ীদের বিচারের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
৩ দিন আগে