হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানসহ অন্য আসামিদের
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ অন্য আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাধীন মামলার শুনানি উপলক্ষে তাঁদের হাজির করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে শুধু চোখে কালো চশমা পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করায় তাঁর আচরণ ও পুলিশি প্রটোকল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং জাতীয় সংসদে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ইনু, রাজ্জাক, টুকিসহ অন্যান্য আসামিদেরও হেলমেট ও ভেস্ট পরিয়ে আনা হয়। এ সময় এজলাসে শুনানিকালে তাঁদের হাতকড়া ও হেলমেট খুলে নেওয়া হলেও হাজতখানায় নেওয়ার সময় জিয়াউল আহসানের হাতে পুনরায় হাতকড়া পরানো হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সকালে প্রিজনভ্যানে ওঠার সময় জিয়াউল হাতকড়া পরতে চাননি এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এছাড়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
শরীয়তপুরে পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আসামি, ডিসি অফিসের কর্মচারীও গ্রেপ্তার
৯ ঘন্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
৬ দিন আগে
গোপালগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
৬ দিন আগে
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
২
৩
৫
৯
৩
৫
৬
৯