জুলাই গণ-অভ্যুত্থানের পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত পৃথক দুটি হত্যাচেষ্টা ও হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবর এবং নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানার এসব মামলায় কারাগারে থাকা আসামিদের উপস্থিতিতে ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ওমর ফারুক শাকিলকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মমতাজ বেগম ও রমজান আলীকে এবং একই দিনে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে তোফাজ্জল হোসেন খান নিহতের মামলায় আশিকা সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তাদের আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
শরীয়তপুরে পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আসামি, ডিসি অফিসের কর্মচারীও গ্রেপ্তার
৯ ঘন্টা আগে
হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানসহ অন্য আসামিদের
৬ দিন আগে
গোপালগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
৬ দিন আগে
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
২
৩
৫
৯
৩
৫
৬
৯