এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম বহিষ্কৃত
সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।
আরও পড়ুন : কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
বহিষ্কার আদেশে বলা হয়েছে, পূর্বে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিগত ৩ মার্চ (স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২৬/৩০) সর্দার আমিরুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছিল এবং একই সাথে সতর্ক করা হয়েছিল। কিন্তু উক্ত পূর্ববর্তী নোটিশ ও সতর্কতার পরও তিনি পুনরায় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত হন, যা দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
অবিলম্বে কার্যকরের নির্দেশ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ভূত বিষয়টি পুনঃপর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সর্দার আমিরুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বহিষ্কৃত সর্দার আমিরুল ইসলাম সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়া জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের