মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়ায় মুখ খুললেন কণ্ঠশিল্পী কনকচাঁপা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও রাজনৈতিক কর্মী কনকচাঁপা।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, দলের সিদ্ধান্তে তিনি হতাশ নন; বরং আল্লাহর ওপর ভরসা রেখে দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে চান।
পোস্টে কনকচাঁপা লেখেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে এগিয়ে যান। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া থেকে শুরু করে সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ—সব ক্ষেত্রেই তিনি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েছেন। তবে প্রত্যাশিত মূল্যায়ন না পেলেও এর পেছনে কোনো কল্যাণ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দল হয়তো তাকে ভিন্নভাবে মূল্যায়ন করেছে, কিন্তু দেশের প্রতি তার দায়বদ্ধতা অটুট। গান ছাড়াও দেশের জন্য আরও অবদান রাখার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।
দলের সিদ্ধান্তের পরও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কনকচাঁপা বলেন, বড় অর্জন না হলেও দেশের মাটির সঙ্গে মিশে দেশের কল্যাণে কাজ করতে চান তিনি। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের