জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউট (আইআরআই) এর এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
সন্ত্রাসের পথ পরিহার করে অতীত অপরাধের দায় স্বীকার ও দেশবাসীর কাছে ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতির মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
১ দিন আগে
বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না; আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ দিন আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
১ দিন আগে