গোপালগঞ্জে নাশকতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ জানিয়ে দেশের প্রতিটি সংসদীয় আসনে এমপিদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব জামায়াত সংসদ সদস্য নাজিবুর রহমানের
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান দেশের প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন। গোপালগঞ্জে একজন এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও টুঙ্গিপাড়ায় জামায়াতের ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে এবং তাদের শুধু বদলি না করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় পাবনা-১ আসনের এই সংসদ সদস্য নিজ এলাকার থানার ওসির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন এবং জামায়াতের আরেক সংসদ সদস্য সাইফুল আলম গোপালগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করে ফেনীর মতো বড় জেলায় পদায়ন করায় ক্ষোভ প্রকাশ করে একে ‘পুরস্কার’ হিসেবে অভিহিত করেন।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না; আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ ঘন্টা আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
১৩ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের ষড়যন্ত্র, গার্মেন্টস শিল্পে অস্থিরতা ও নাশকতা প্রতিরোধে চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
১ দিন আগে