Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন শিশির মনিরের

রাজনীতি December 4, 2025 06:57 PM ১০৫ দর্শক
বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন শিশির মনিরের

সুনামগঞ্জ-০২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির সদ্য ঘোষিত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন বার্তা জানান।

পোস্টে শিশির মনির লেখেন, “অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য প্রার্থী, বিএনপি, সুনামগঞ্জ-০২ (দিরাই–শাল্লা)।”

এদিকে একই দিন বিএনপি আরও ৩৬টি সংসদীয় আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা আরও বিস্তৃত হলো এবং বাকি আসনগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণা দেওয়া হতে পারে।

অনুরূপ সংবাদ