Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

রাজনীতি December 4, 2025 01:26 PM ১৬০ দর্শক
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে ফিরতে পারেন।

রিজভী আরও জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনুরূপ সংবাদ