Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

খালেদা জিয়ার স্বাস্থ্যগত সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল

জাতীয় December 3, 2025 09:56 PM ২৭৩ দর্শক
খালেদা জিয়ার স্বাস্থ্যগত সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর স্বাস্থ্যগত অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে টানা এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি হয়নি।

এর আগে গতকাল সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য খোঁজ নিতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে উপস্থিত থাকাকালীন তাকে স্বাগত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনঅধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। ড. ইউনূস চারতলায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ২৩ নভেম্বর খালেদা জিয়া প্রথমবার এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।

অনুরূপ সংবাদ