বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ হক।
সোমবার (১ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এবং মুখপাত্র হাসান আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। তারা তিনজনই ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
নতুন সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অপর দিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
নতুন গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন— সিনিয়র যুগ্ম সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নতুন কমিটির প্রতি অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের