বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। তারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
অনুরূপ সংবাদ
৪ দিন আগে
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
৪ দিন আগে
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
৪ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের
৫ দিন আগে
‘নাসীরুদ্দীন পাটওয়ারী মব করতে গিয়েছিলেন, ডিম মেরেছে জনতা’: নাছির
২