কোনও বিদেশি প্রেসক্রিপশন মেনে চলা যাবে না নাসীরুদ্দীন পাটওয়ারীর হুশিয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় পার্টির ব্যাপারে এনসিপির অবস্থান যেভাবে, জামায়াত ও বিএনপিকেও একইভাবে নেওয়া উচিত।
সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ নিয়ে রাজনৈতিক খেলা চলছে। মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না।
পাটওয়ারী বিএনপি ও জামায়াতকে সতর্ক করে বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার প্রদর্শিত আদর্শ অনুসরণ করা উচিত, এবং কোনও বিদেশি প্রেসক্রিপশন মেনে চলা যাবে না। তিনি আরও বলেন, এনসিপি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতি করতে চায়, এবং দলের মনোনয়ন প্রক্রিয়ায় দুর্নীতি বা চাঁদাবাজি করা কেউ নির্বাচনের জন্য মনোনয়ন পাবে না।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের