Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

তারেক রহমানকে নিয়ে আইন উপদেষ্টার বার্তা

জাতীয় December 1, 2025 06:55 PM ১৯৭ দর্শক
তারেক রহমানকে নিয়ে আইন উপদেষ্টার বার্তা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে এবং তার নিরাপত্তার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আইনগত কোনো বাধা রয়েছে বলে তার জানা নেই। তবে কেউ কোনো ধরনের জটিলতার কথা তুললে সরকার সর্বোচ্চ সহায়তা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলাকে তিনি ব্যক্তিগত সম্পর্কের বিষয় বলে উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, “এটা মা-ছেলের সম্পর্ক। এখানে কে কখন কী সিদ্ধান্ত নেবে, তা নিয়ে মন্তব্য করা বা বিচার করা রুচিকর নয়।”

তিনি আরও বলেন, উপযুক্ত সময় কখন হবে, তা সবচেয়ে ভালোভাবে নির্ধারণ করার অধিকার তারেক রহমানেরই রয়েছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, সময় হলে তারেক রহমান দেশে ফিরবেন।

আইন উপদেষ্টার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুরূপ সংবাদ