বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আবেদন -এটিএম আজহারুল ইসলাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে মহান আল্লাহর নিকট দেশবাসীকে দোয়া করার আবেদন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম আজ ০১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, সাহস ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রগঠনে সারাজীবন ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থান ও আন্দোলন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে-যা তাঁকে মৃত্যুঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত ও যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার ক্রমাবনতি হয়েছে।
নায়েবে আমীর বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ায় আমি এবং দেশের সকল মজলুম মানুষ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছি। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের এই সন্ধিক্ষণে দেশবাসী প্রত্যাশা করে-তিনি জাতির পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন। এ সংকটময় মুহূর্তে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ তাঁকে ও তাঁর পরিবারকে হেফাজত করুন।
বিবৃতিতে জনাব এটিএম আজহারুল ইসলাম, বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন ও দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীর নিকট তাঁর দ্রুত আরোগ্যের জন্য মহান রবের দরবারে দোয়া করার অনুরোধ জানান।”
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
সন্ত্রাসের পথ পরিহার করে অতীত অপরাধের দায় স্বীকার ও দেশবাসীর কাছে ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই: জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতির মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
১ দিন আগে
বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না; আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের মানুষ তাদের বিষদাঁত ভেঙে দেবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
১ দিন আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
১ দিন আগে