হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অবস্থার উন্নতি
হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে।
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণের কারণে সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি সমন্বিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।
বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের