Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

টঙ্গীতে আওয়ামী লীগকে হুশিয়ারি করে বিএনপির লাঠি হাতে বিক্ষোভ মিছিল

রাজনীতি November 12, 2025 11:51 AM ১৬০ দর্শক
টঙ্গীতে আওয়ামী লীগকে হুশিয়ারি করে বিএনপির লাঠি হাতে বিক্ষোভ মিছিল

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগকে হুশিয়ারি জানিয়ে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ শেষে পুনরায় মিলগেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন,হাজী মজিবুল হক দুলাল, বিএনপি নেতা জামাল উদ্দিন, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু শাকের সহ ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের কশোক শতাধিক নেতাকর্মী।
 
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না” স্লোগানে টঙ্গীর মিলগেইট ও স্টেশন রোড এলাকা মুখরিত করে তোলে।
 
সমাবেশে সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন,আওয়ামী লীগ খুনি দল, এরা বহু মানুষ হত্যা করেছে। তাদের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগ যদি আবার মাঠে নামে, আগামীকাল তাদের অস্তিত্ব থাকবে না — এমনিতেই তারা জনগণের কাছে মৃত রাজনৈতিক দল।”

অনুরূপ সংবাদ