Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারমুন্সী কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

রাজনীতি August 17, 2025 12:27 PM ১৩৮ দর্শক
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারমুন্সী কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
 
রবিবার (১৭ আগস্ট) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক আমির হোসেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তারমুন্সী কলেজ ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন সুজন এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন ইলহাম।
 
বক্তারা দোয়া মাহফিলে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে নতুন দিশা দেখিয়েছেন। তাঁর সুস্থতা আজ শুধু বিএনপি নয়, পুরো জাতিরই প্রত্যাশা।
 
এ সময় ছাত্রদল নেতারা বলেন, দেশনেত্রীর নেতৃত্বেই বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে। তিনি দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তাঁর রোগমুক্তি কামনা করে তারা সর্বস্তরের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষক, ছাত্রদল কর্মীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুরূপ সংবাদ