গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হোসেন মার্কেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক। এছাড়াও উপস্থিত ছিলেন শেখ মো. শামীম বেপারী, হাতেম মাস্টার, জালাল খলিফা, যুবদল নেতা শুভ মিয়াজী, নাসির আবেদীন প্রিন্স, মো. কাজল মণ্ডল, আরমান, ছাত্রদল নেতা রাহিন আহমেদ রাজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে আয়োজক শেখ মো. সুমন বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সারাজীবন সংগ্রাম করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং শক্তি কামনা করছি, যাতে তিনি আবারও দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
অনুষ্ঠানে অন্য অন্য বক্তারা বিএনপি চেয়ারপারসনের অবদানের কথা তুলে ধরে বলেন, দেশনেত্রীর হাত ধরে বাংলাদেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের