Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

সামাজিক যোগাযোগ মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলের নির্দেশনা

রাজনীতি August 10, 2025 12:56 PM ১০৩ দর্শক
সামাজিক যোগাযোগ মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলের নির্দেশনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১০ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তবে ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, অন্যান্য মত ও পথের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, নারীর প্রতি সম্মান এবং ধর্মীয় সহাবস্থান ও বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।

এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সংগঠনের সঙ্গে মতাদর্শগত পার্থক্য বা কর্মপন্থা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক

ছাত্রদল জানায়, তারা সব নারীর প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করে। সংগঠনের নীতির বিরোধী আচরণ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানে বিশ্বাসী ছাত্রদল মুসলিম নারীদের পর্দার বিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেক্যুলারিজমের নামে শিক্ষাঙ্গনে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা অতীতে যেভাবে প্রতিবাদ করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

অনুরূপ সংবাদ