জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী বৈঠক আজ ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৪ দিন আগে
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার
৪ দিন আগে
নাসীরুদ্দীন ইস্যুতে জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের
৪ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের
৫ দিন আগে
‘নাসীরুদ্দীন পাটওয়ারী মব করতে গিয়েছিলেন, ডিম মেরেছে জনতা’: নাছির
২