ভবিষ্যতে কেউ যাতে গুমের শিকার না হন, সেই ব্যবস্থা করার দাবি এসেছে
ভবিষ্যতে দেশে আর কেউ যেন কখনো গুমের শিকার না হয় এবং এই অপসংস্কৃতি চিরতরে বন্ধ হয়—সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে এমন জোরালো দাবি জানিয়েছেন আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা গুমসংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন এবং সংবিধানের মাধ্যমে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ চিরতরে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।
অনুরূপ সংবাদ
২ দিন আগে
রাজনীতি এখন সর্বগ্রাসী, দেশে আগামীতে সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
৫ দিন আগে
শেখ হাসিনাকে ঢোল-মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দেওয়ার চিন্তা যাঁরা করছেন, তাঁরা মানুষের মনোভাব বোঝেন না: রুহুল কবির রিজভী
৫ দিন আগে
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘পলিটিক্যাল স্টান্টবাজি’, তিনি দেশে ফিরবেন না: চিফ প্রসিকিউটর
৬ দিন আগে
ময়মনসিংহে ‘শহীদ সাগর চত্বরে’ দুর্বৃত্তদের আগুন, প্রতিবাদে জুলাইযোদ্ধাদের আমরণ অনশন
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৭
৯