সরাইল থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্বিতণ্ডা, ফেসবুকে ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। থানার ভেতরে হওয়া এই বাগ্বিতণ্ডার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সরাইল থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফোন না ধরা ও পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ার অভিযোগ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে থানায় যান। এ সময় ওসির সঙ্গে তাঁদের তীব্র বাকবিতণ্ডা হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে ওসির বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগ আনা হলেও, ওসি দাবি করেন যে সংসদ সদস্য শত শত লোক নিয়ে এসে থানায় অস্থিরতা ও মব সৃষ্টির পরিবেশ তৈরি করেছেন।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা
২ দিন আগে
কুমিল্লায় স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০; নেতা বহিষ্কার
২ দিন আগে
জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
২ দিন আগে
স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগ নেই, শেখ হাসিনাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে: রুহুল কবির রিজভী
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৯