মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কি অস্ত্র উঁচিয়ে অভিযান চালাতে পারেন, আইন কী বলে
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে আইনি এখতিয়ার ও বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযান চালানোর কোনো আইনি অধিকার আছে কি না এবং বৈধ অস্ত্র থাকা সত্ত্বেও তা উঁচিয়ে প্রদর্শন করা যায় কি না—তা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে প্রথম আলো।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক প্রথম আলো এক্সপ্লেইনার প্রতিবেদনে এই আইনি দিকগুলো তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, সংবিধান বা দেশের প্রচলিত আইন অনুযায়ী মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদাধিকার কাউকে পুলিশের মতো তল্লাশি, আটক কিংবা সরাসরি অভিযান পরিচালনার আইনি ক্ষমতা দেয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্টভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরই কেবল এই এখতিয়ার দেওয়া হয়েছে। এছাড়া নতুন আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী, আত্মরক্ষার জন্য বৈধ অস্ত্র রাখা গেলেও অন্যের ভীতি উদ্রেক করে তা প্রকাশ্যে প্রদর্শন বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় ডিএমপির পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সমর্থন, জলবায়ু তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও নিয়মিত ট্র্যাকিং রিপোর্টের দাবি
৬ ঘন্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা আইন বাকস্বাধীনতা ও মানবাধিকারের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে: অধিকার
৬ ঘন্টা আগে
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দৈনিক সংগ্রাম
১ দিন আগে
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লটুন বিজিবি মোতায়েন
১
৪
৫
৬
৭
৮
৯
২
৬
৯