গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার শক্তি প্রয়োগ করে কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা–রংপুর লংমার্চ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। তবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে কর্মসূচির সময়সূচি কিংবা চলাচলে সামান্য পরিবর্তন হতে পারে।
তিনি আরও বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কর্মসূচিতে বাধা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।
লংমার্চ সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন গোলাম পরওয়ার।
এ সময় গণভোটের রায় ও জনগণের মতামতের প্রতি গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
অনুরূপ সংবাদ
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
‘ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো’