জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর চাঁনখারপুলের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পি কে গাঙ্গুলী লেনের একটি চারতলা ভবনের মেস থেকে অনিক চন্দ্র পাল (২১) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে।
সাড়া না পেয়ে দরজা ভেঙে উদ্ধার
সহপাঠীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় অনিক মেসের কক্ষে একাই ছিলেন। দীর্ঘ সময় তাঁর কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় মেসের অন্য সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় তাঁকে কক্ষের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের বক্তব্য
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অনুরূপ সংবাদ
সংসদ সদস্যদের নম্বর হ্যাক করে প্রতারণা, ‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’ বার্তা
ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুমে আগুন
পুরান ঢাকায় ডিএমপির ট্রাফিক উচ্ছেদ অভিযান: ১৫৮টি মামলা ও ১৪৫ অবৈধ স্থাপনা অপসারণ