কেরানীগঞ্জে জবি দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে গৃহবধূ ও কিশোরীর মৃত্যু
রাজধানীর কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে চারজন নারী একসঙ্গে ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত জুলিয়া ও রাবেয়া পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ও নোটিশ এই মর্মান্তিক দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুকুরটিতে জনসাধারণের যাতায়াত ও ব্যবহার সীমিত করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন জানান, ক্যাম্পাস প্রাঙ্গণের পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে ইতোমধ্যে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ওই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, বিনা অনুমতিতে পুকুরে গোসল করা এবং ঘাটে প্রবেশ বা অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জবি কর্তৃপক্ষ।
অনুরূপ সংবাদ
চবি আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা
ডাকসুর প্রবেশপথে জিন্নাহ-গোলাম আজমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্থীরা
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর তিন ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী
দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৬ ঘন্টা আগে