রাজশাহীতে শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল রাজশাহী। এসব দাবিতে আগামী শনিবার (১৬ মে) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৪ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত তিনটি প্রধান দাবিকে সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়েছে: ১. গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন। ২. চলমান জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ৩. পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।
শনিবার দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশটি সফল করতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এক বিবৃতিতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
রাজশাহী মহানগরী ও জেলা শাখাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রাসা ময়দানের এই সমাবেশটি হবে বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম রাজনৈতিক জমায়েত। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীর মোড়ে মোড়ে মাইকিং ও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
অনুরূপ সংবাদ
ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর চায় সরকার
ঢাকার দুই সিটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস, সম্ভাব্য প্রার্থী যারা
লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার
ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে