শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিদ্যুৎ সমস্যা বড় চ্যালেঞ্জ—সাদ্দাম
এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিদ্যুৎ সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য একটি স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ অত্যন্ত জরুরি। কিন্তু বিদ্যুতের অনিয়মিত সরবরাহ সেই প্রস্তুতিতে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।
তিনি অভিযোগ করেন, বিশেষ করে রাতের সময় বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে জাতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষাকালীন সময়ে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারে।
অনুরূপ সংবাদ
ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর চায় সরকার
ঢাকার দুই সিটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস, সম্ভাব্য প্রার্থী যারা
লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার
ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৭ ঘন্টা আগে