Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খাঁন

সারাদেশ December 3, 2025 01:00 PM ১৬৬ দর্শক
বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গণসংযোগ কার্যক্রম শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই সময় পেছন থেকে তার শ্যালক টেনে ধরায় তিনি বিপদ থেকে বেঁচে যান।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি এবং তাকে রক্ষা করার জন্য সবার দোয়া কামনা করেন।

এই ঘটনার মাধ্যমে আবারও সড়কে নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি সামনে এসেছে বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী।

অনুরূপ সংবাদ