দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহমুদুল প্রথমবারের মতো বাবা হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলজুড়ে এসেছে একটি কন্যাসন্তান।
পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা গেছে, মা ও নবজাতক—দুজনেই সুস্থ রয়েছেন। নবাগত সদস্যের আগমনে পরিবারজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এদিকে ইমরান মাহমুদুল সকলের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।
২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় তাদের সংসারে এলো নতুন অতিথি।
ইমরান মাহমুদুল ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন। এরপর একক সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত এক যুগে শ্রোতাপ্রিয় একাধিক গান উপহার দিয়ে তিনি সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
প্রথম সন্তানকে ঘিরে এই শিল্পীর জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়।
অনুরূপ সংবাদ
কারিনা চলে যাবে এটার জন্য প্রস্তুত ছিলাম না, ও আমার জীবনের সবচেয়ে বড় অর্জন: ডানা
ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে প্রেমের গুঞ্জন, সত্যতা নিয়ে মুখ খুলল শ্রীলীলার ঘনিষ্ঠ সূত্র
দুর্ঘটনার শিকার অভিনেত্রী শুভশ্রী