Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত -১০

জাতীয় August 13, 2025 07:14 AM ১২৭ দর্শক
কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত -১০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কেউ নিহত হননি। আহতদের সংখ্যা প্রায় ১০ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুরূপ সংবাদ