Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

স্বৈরাচার দেশ ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি: তারেক রহমান

জাতীয় August 11, 2025 06:35 AM ১০৬ দর্শক
স্বৈরাচার দেশ ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি: তারেক রহমান

দীর্ঘ দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার ক্ষমতা হারিয়ে পালালেও দেশের প্রতিটি সরকারি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই সংকট থেকে উত্তরণে বিএনপি সক্ষম হবে।

তিনি বলেন, “দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে, বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই আস্থা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। শহরের বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে সজ্জিত করা হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

অনুরূপ সংবাদ