Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

ডিসেম্বরের মধ্যে বড় বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হবে: বিডা চেয়ারম্যান

সারাদেশ August 10, 2025 08:15 AM ১৪২ দর্শক
ডিসেম্বরের মধ্যে বড় বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ হবে: বিডা চেয়ারম্যান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের চলমান সংস্কার কার্যক্রম শেষ হলে দুর্নীতি ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

তার ভাষ্যে, নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড নিউ মুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০ শতাংশ এবং জাহাজের অপেক্ষমাণ সময় কমেছে ১৩ ঘণ্টা।

অনুরূপ সংবাদ